সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন স্থায়ী সদস্যদের বরণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন স্থায়ী সদস্যদের বরণ 

চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অস্থায়ী থেকে স্থায়ী হওয়া ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী এবং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।  

আলী আব্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের এই ঐতিহ্যবাহী সংগঠনে আজ আপনারা যারা নতুন স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, আপনারাও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে কাজ করবেন। আগামীতে প্রেস ক্লাবের উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। একইসঙ্গে প্রেস ক্লাবের যেকোনো কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন।  

নতুন সদস্যদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতারা।  

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী প্রমুখ।  

নতুন স্থায়ী সদস্যরা হলেন শৈবাল আচার্য্য, ইফতেখার উদ্দিন, মো. শরীফুল হক চৌধুরী, মো. এমদাদুল হক, আহমেদ মুনির চৌধুরী, দীপংকর দাশ, সুবল বড়ুয়া, হুমায়ুন মাসুদ, মো. হামিদুল ইসলাম, নাজমুল আলিম সাদেকী, মো. রাজীব রায়হান, অনুপম শীল, হেলাল উদ্দিন শিকদার, জাহাঙ্গীর আলম (এসএম রানা) এবং তৃষ্ণিকা তালুকদার বড়ুয়া।

আরও খবর