আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

আমরা প্রত্যেকে ভালো হলে আমাদের চারপাশের সবাই ভালো হবে- পরিমল বিশ্বাস

ভালো কাজের বিকল্প নেই 'ভালো কাজ মানুষকে ভালো করে তোলে। আর ভালো মানুষের সমন্বয়ে গঠিত হয় একটা সুন্দর পরিবেশ, ভালো সমাজ।ভালো কাজ বিভিন্ন ধরনের; যা গুনে শেষ করার মতো নয়।রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করাও ভালো কাজ। অন্য ভাইকে দেখে মুচকি হাসিতে কথা বলাও ভালো কাজ।তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না।যদিও তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতে পার।যেকোনো মানুষকে পথ দেখানো ভালো কাজের শামিল।আর প্রতিটি ভালো কাজের জন্য মহান সৃষ্টিকর্তা পুরস্কৃত করবেন। একজন মানুষ চাইলে দিনে হাজারো রকমের ভালো কাজ করতে পারে।সুপরামর্শ প্রদান, ঋণ প্রদান,অন্যের খুশিতে খুশি হওয়াও ভালো কাজ। আর প্রতিটি ভালো কাজই সোয়াব।

আমরা সমাজের সবাই যদি প্রতিটি ভালো কাজে উদ্যোগী হই, চাই তা সামান্য হোক। তখন আমাদের সমাজ ভালো না হয়ে পারে না। আমরা প্রত্যেকে ভালো হলে আমাদের চারপাশের সবাই ভালো হবে। হবে আদর্শ ও ন্যায়পরায়ণ।এজন্য তুচ্ছ থেকে তুচ্ছ, বড় থেকে বড় প্রতিটি কাজকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, আমরা সবাই সামাজিক জীব।এ ক্ষেত্রে আমরা একে অপরের ওপর নির্ভরশীল।আজ কেউ আমার মুখাপেক্ষী হলে তাকে অসহযোগিতা বা ধমক দিয়ে দূর করতে নেই।হতে পারে কাল আমি তার মুখাপেক্ষী হতে পারি।তখন সেও আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে।আমি ভালো আচরণ ও সহযোগিতার মনমানসিকতা দেখালে সে কাল আমার প্রতি সহনশীল ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যা সুন্দর ও আদর্শ সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।ছোট-বড় কাউকে অবহেলা করতে নেই।

 আমাদের সমাজের লোকজন রাসুল বা ধর্মীয় গুরুদের আদর্শে আদর্শিত হতে পারলে আজ আমরা এত মনুষ্যত্বহীনভাবে সমাজে বসবাস করতাম না। আমাদের সামজের প্রতি তাকালে ভালো কাজ করার মতো এবং উপকার করার মতো মানুষ খুব কমই দেখা যায়; যা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক বটে।আমরা যদি ভালো কাজ না করতে পারি, তাহলে মনের মধ্যে যেন ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি। সদিচ্ছা থাকার কারণে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করবেন।

আরও খবর