তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনের খেলায় স্বাগতিক জয়পুরহাট জেলা দল সিরাজগঞ্জ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে । 

জেলা পুলিশের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, সুস্থ ধারায় রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (ক্রাইম এন্ড অপস্), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আহসান কবির এ্যাপ্লব, জেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম,  সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লাসহ অন্যান্যরা।

জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রনকারী দলগুলো হলো,রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও স্বাগতিক জয়পুরহাট জেলা এবং রংপুর ভিভাগের দিনাজপুর, রংপুর মিলে মোট ৮টি জেলা। 

করোনা প্রাদুর্ভাবের কারণে  দীর্ঘদিন পরে হলেও দুর দুরান্ত থেকে  খেলা দেখতে আসা দর্শকে স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণতায় অনেকটা ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবার চাঙ্গা হয়ে উঠছে। 

আরও খবর