বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

নোয়াখালীর সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন জমে উঠেছে




মঙ্গলবার (১৫ নভেম্বর) সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন কে কেন্দ্র করে প্রতিদিন ব্যবসায়ী মহলে জমে উঠেছে চিত্তাকর্ষক আনন্দের অনুভূতি। একে অন্যের প্রতি বিনয়ী আচরণ করতে দেখা যাচ্ছে। ভোটারের ধারে ধারে প্রার্থীদের পদচারণায় জমে উঠেছে ভ্রাতৃত্ববোধের এক মিলন মেলা। 

সেনবাগ  বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটারের সংখ্যা মোটঃ ৬৯৯, 
বাজার কমিটির পদ : ১৩ টি।
প্রার্থীর সংখ্যা :  ৪৮ জন।
কেন্দ্র : সেনবাগ সরকারি মডেল  প্রাথমিক  বিদ্যালয়, সেনবাগ বাজার।
ভোট গ্রহণের তারিখ : ১৯ নভেম্বর ২০২২ খ্রীস্টাব্দ। 

২০১৬ সালে নোয়াখালীর সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি মোঃ আমান উল্যাহ্ (মরহুম)  সাধারন সম্পাদক আবদুল্লাহ  আল্ মামুন নির্বাচিত হন। ২০১৬ -২০২১ সাল পযর্ন্ত আর কোন বাজার কমিটির নিবার্চন অনুষ্ঠিত  হয় নাই।  দীর্ঘ দিন যাবত  বিরতির পর ২০২২ ইং সালে সভাপতি মোঃ আমান উল্যাহ্ এর মৃত্যুর পর সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল এর  উদ্যোগে নতুন করে প্রায় ৭ বছর পর পঞ্চম মেয়াদে নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

নির্বাচন কেন্দ্র করে প্রতিদিন ব্যবসায়ী মহলে জমে উঠেছে চিত্তাকর্ষক আনন্দের অনুভূতি। একে অন্যের প্রতি বিনয়ী আচরণ করতে দেখা যাচ্ছে। নির্বাচনের এ ঘনঘটা বেশ ভালোই লাগলো এ প্রতিবেদকের। সর্বোপরি সেনবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে তিন জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। (১) আলহাজ্ব আবদুল ওয়াদুদ, তিনি ইতোপূর্বে  একবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, (২) হাজী মোঃ বেলাল হোসেন ভূঁইয়া ও (৩) মোঃ জাকির হোসেন এমএ। তিন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় রয়েছে মোঃ জাকির হোসেন।   বেশির ভাগ ব্যবসায়ীগণের মুখে মুখে সভাপতি হিসেবে হাজী মোঃ বেলাল হোসেন ভূঁইয়ার নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে আলহাজ্ব আবদুল ওয়াদুদ,  হাজী মোঃ বেলাল হোসেন ভূঁইয়া ও মোঃ জাকির হোসেন এমএ এর  মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে হবেন সেনবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্ণধার ?  এটা জানা যাবে ১৯ নভেম্বর ২০২২ খ্রীস্টাব্দের অপরাহ্নে।
আরও খবর