দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন

ডিসেম্বর পর্যন্ত অস্বাভাবিক বৃষ্টির আভাস!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2024 02:58:19 pm

চলতি বছর ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনাসহ সারা দেশে বিভিন্ন অঞ্চলে ৯ বার বন্যা হয়েছে। এই বন্যার কারণ হিসেবে অধিক বৃষ্টিপাত ও দেশের উজান তথা ভারত থেকে আসা ঢলের পানির কথা বলা হচ্ছে। চলতি বছর জুন-জুলাই ব্যতীত প্রায় সব মাসেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি অক্টোবর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সব বিভাগেই সেই ধারাবাহিকতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (৯ অক্টোবর) আবহওয়া অধিদপ্তরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। তা ছাড়া এ সময়ে বঙ্গোপসাগরে ৩-৬ টি লঘুচাপ, তারমধ্যে ১-২ টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ৩ থেকে ৬ দিন মাঝারি ধরণের বজ্রঝড় এবং সারাদেশে ৪ থেকে ৮ দিন হালকা বজ্রঝড়ের আভাস দেওয়া হয়েছে।


ডিসেম্বর পর্যন্ত সব বিভাগে অস্বাভাবিক বৃষ্টির আভাস


পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের ৮ বিভাগেই অস্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। যেমন, ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৬৭ মিলিমিটার, তবে হতে পারে ১৩০-১৯০ মি.মি। অন্যান্য বিভাগেও তেমনি হতে পারে। নভেম্বর ও ডিসেম্বরও এই চিত্র বহাল থাকতে পারে।


হতে পারে ২টি মৃদু শৈত্যপ্রবাহ


চলতি অক্টোবর মাসের মধ্যভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ ঘণ কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাসও দেওয়া হয়েছে।


পূর্বাভাসে সেপ্টেম্বরের সারাদেশে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, গত মাসে স্বাভাবিক অপেক্ষা বেশি ৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। রংপুর বিভাগে স্বাভাবিক, ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। ৫ সেপ্টেম্বর পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে ৯ সেপ্টেম্বর সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয় ও ১০ সেপ্টেম্বর সকালে লঘুচাপ আকারে অবস্থান করে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়। ১৪ সেপ্টেম্বর নিম্নচাপ ও ১৬ সেপ্টেম্বর গুরুত্বহীন হয়ে পড়ে। ২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়। ২৫ সেপ্টেম্বর গুরুত্বহীন হয়ে পড়ে।


সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত মাসে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হয়। গত মাসে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১২ সেপ্টেম্বর ৩৭৮ মি.মি. কক্সবাজারে ৩৭৮ মি.মি । এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস ২১ সেপ্টেম্বর সৈয়দপুরে। এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তথা দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ১ দশমিক ৮ ডিগ্রি সে. এবং ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তা ছাড়া সারাদেশে গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।


চলতি বছর কেমন শীত পড়তে পারে এ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম বলেন, এ বছর বর্ষা যথাসময়েই বিদায় নিবে। আমাদের কাছে এ পর্যন্ত যেসব তথ্য রয়েছে তাতে চলতি বছর স্বাভাবিক শীত থাকতে পারে। তিনি বলেন, নভেম্বরে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে। মৌসুমী বায়ু দেরিতে বিদায় নিলে পৌষ ও মাঘ মাসে শীতের প্রকোপ বেশি পড়ে।

আরও খবর