অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

মিরপুরে সাকিবের খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2024 08:46:56 am

আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিবের চাওয়া যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে মিরপুরে শেষ টেস্টটি খেলতে পারেন।



রোববার (১৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একজন ক্রিকেটার খেলবেন, তিনি বাংলাদেশের নাগরিক। তার আসার ক্ষেত্রে আমি কোনো বাধা দেখিনা। তবে যেটা দেয়াল লিখনে কিংবা সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি এটা আসলে ইমোশনের বিষয়, তাদের ওই অধিকারটা আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যে কোনো ধরনের মুভমেন্ট বা যে কোনো কিছু করার তবে এক্ষেত্রে আমার বক্তব্য থাকবে কারো নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে। 


তিনি আরও বলেন, আইনগত কোনো বিষয় থাকলে সেটা নিজের গতিতেই চলবে এটা নিয়ে আমি কোনো কথা বলব না। তবে নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু এখানে সাউথ আফ্রিকা আসবে সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টটাও ভালো রাখতে হবে। না হয়ে বাইরের দেশগুলো দেশে খেলতে আসার ক্ষেত্রে সিকিউরিটি ক্রাইসিসটা ফিল করবে। 


আসিফ মাহমুদ আরও বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব। আমি মনে করি যে ইমোশনের জায়গাটা অবশ্যই আছে। 


সাকিবের সঙ্গে আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ইনভলব ছিল উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বিষয়টা উনি ক্লিয়ার করেছেন ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। লজিক্যাল ইলজিক্যালে আমি যাব না, সেটা অন্য বিতর্ক। তবে কোনো আইনি সমস্যা এখন পর্যন্ত নেই। এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আইনের মতোই চলে সেটা তো আমি বলতে পারব না। 


তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ স্যার ইতোমধ্যে এ বিষয়ে একটা কথা বলেছেন। তবে আমারা মনে হয় বাংলাদেশের মানুষ যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা ইতিপূর্বেও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের এতবড় একটা অভ্যুত্থান হয়েছে, এর পরে আসলে যেটা হয় বিভিন্ন দেশে আমরা যদি দেখি ইতিহাসে দেখি যে ধরণের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই জায়গাটা ধরে রেখেছে। আমরাও ওই ধরণের পরিস্থিতির দিকে আসলে যাইনি। যেটা যাওয়ার কথা ছিল, অনেকে এমনটা আশাও করেছি যে খুব বাজে পরিস্থিতি হয় তো হতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং এই অবস্থানটা তারা ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে