নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি পেশ


কুড়িগ্রামের রাজারহাটের চায়না বাজার এলাকার সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার  চায়না বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শত শত অভিভাবক,শিক্ষার্থী, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।


এসময় বক্তব্য রাখেন,  অভিভাবক রফিকুল ইসলাম,খরকু রহমান,বিদ্যালয়ের জমিদাতা নিতেন চন্দ্র রায় ও রাজারহাট ঘড়িয়াল ডাঙা যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।


এসময় বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের প্রতিষ্ঠানে সভাপতি আ’লীগ নেতা আবুল কাসেমের সহযোগিতায় ল্যাব এসিসটেন্ট,আয়া ও সুইপার পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানসহ বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের বিভিন্ন ফিস উচ্চহারে নিয়মবহির্ভূতভাবে নেয়ার নিন্দা জানান। সেইসাথে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত বিচার দাবি করেন।


এ বিষয়ে সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অন্য এলাকা থেকে লোকজন এনে আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 


আরও খবর