যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ববির বিরুদ্ধে নির্মাতার অভিযোগ, মুখ খুললেন নায়িকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2024 12:57:30 am

টাকা নিয়েও নাকি ‘আমার হৃদয়ের কথা’ সিনেমায় কাজ করেননি চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে— সম্প্রতি তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সিনেমাটির নির্মাতা জয় সরকার। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ববি।


এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে চিত্রনায়িকা বলেন, যে সিনেমার সাইনিং মানি নিয়ে অভিযোগ করছেন তিনি, সেটা করোনার আগের ঘটনা। এরপর বহুবার তারা আমার শিডিউল নিয়েও সিনেমার শুটিং করেননি। আমি তো শিডিউল ফাঁকা রাখা সত্ত্বেও তারা শুটিং করেননি। সেক্ষেত্রে আমার কী করার আছে?


নির্মাতা জয় সরকারের ফেসবুক থেকে নেওয়া


ববি আরও বলেন, তা ছাড়া এসবের মাঝেই আদম পাচারের কথা শোনায় আমি ভয় পেয়ে যাই। বিষয়টি জানতে প্রযোজকের সঙ্গে আলাপও করেছি। তবে পুনরায় সিনেমাটির জন্য প্রপার ওয়েতে শিডিউল দিলে অবশ্যই কাজটি করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।


অন্যদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে নির্মাতা জয় বলেন, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও সিনেমাটি করেননি ববি। সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। বিষয়টি নিয়ে লোক মারফত ববির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আমাকে পাত্তাই দেননি তিনি। আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে সকল ডকুমেন্টস দিলে আমরা ববির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৬ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে