ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

দোহারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ঢাকার দোহার উপজেলায় নাজমুল (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার ইকরাশি এলাকার আলী বেপারীর ছেলে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাঁশতলা বাজারে চা খাচ্ছিলেন নাজমুল। এসময় একটি মোটর সাইকেলে তিন যুবক এসে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে নাজমুলকে এলোপাথারি কুপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পরলে ঘাতকরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 


নিহত নাজমুলের বড় ভাই নাসিরউদ্দিন বেপারী বলেন, তিনদিন আগে আমি ভোর বেলা কাজে বের হই। তখন সারে ৫টার মত বাজে। জামালচর বটতলার একটু সামনে সড়কে এসে দেখি রনি ও তার দুই সহযোগি এক মহিলার চেন ও মোবাইল ছিনতাই করতাছে। আমি বাড়িতে এসে আমার ছোট ভাই নাজমুলকে এঘটনা বলি। নাজমুল রনিকে এঘটনার কথা জিজ্ঞাসা করে। এরপর দিনও দেখি একই জায়গায় ছিনতাই করছে রনি ও তার সহযোগিরা, ঐ দিনও আমি নাজমুলকে ঘটনাটি বলায় নাজমুল এঘটনায় অনেককে জানিয়ে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে হত্যা করেছে রনি। আমি ওর গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি। 


ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ঘটনার সাথে জড়িত রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 


দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম জানান, এলাকার সাথে বলে জানতে পেরেছি রনি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রæতার জেরে নাজমুলকে হত্যা করেছে সে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।


দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, দুই মাস আগে রনিকে মারধর করেছিল নিহত নাজমুল। তখন একটি মামলা হয়েছিল নাজমুলের বিরুদ্ধে যা এখনো বিচারাধীন। এঘটনার জেরে এ হত্যা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর