দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শতবর্ষের ডাকে উজির আলী হাইস্কুল

শতবর্ষ আয়োজনের মিটিং চলমান

শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ৷ ১৯২৪ সাজে হাজী উজির আলী সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এ বছর ২০২৪ সালে ১০০ বছর পূর্ণ করে স্বগৌরবে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের বুকে। নারায়ণগঞ্জ সহ সারাদেশের বুকে ছড়িয়ে আছে অসংখ্য জ্ঞানী গুনী, যারা তাদের জীবনের সোনালী কৈশর কাটিয়েছে এই উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই প্রাঙ্গণের মাটি, গাছ, লতা পাতা আজও যেন মায়ের মতো হাতছানি দিয়ে ডাকছে শতবর্ষের ডাকে। বিদ্যালয়ের ১০০ বছর পেরিয়ে, আসছে বছর ২০২৫ এ বিদ্যালয়টির ১০১ এ পা রাখার পূর্বেই প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে এসেছে শতবর্ষ উদযাপন করে, শতবর্ষ পালনের স্মৃতিকে আমৃত্যু আকড়ে ধরে রাখার প্রয়াসে। এরই প্রেক্ষিতে গত ৩০শে আগষ্ট শুক্রবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে, শতবর্ষ উদযাপন এর প্রস্তুতি আলোচনা সভা। উক্ত সভায় সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে শতবর্ষ অনুষ্ঠানের সাম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৭ ই ডিসেম্বর ২০২৪। সেখানে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য প্রাক্তন শিক্ষার্থী ও ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আরও অসংখ্য দায়িত্বশীলকে দায়িত্ব প্রদানের আহবান উন্মুক্ত রাখা হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটির আহবায়ক ঘোষণা করা হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ আরাফাত আলম জিতুকে। বর্তমানে কমিটির তত্ত্বাবধানে অনলাইনে সর্বক্ষন ও প্রতি শুক্রবার অফলাইনে স্বশরীরে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান আছে। গত ১৬ অক্টোবর রোজ বুধবার প্রাক্তন শিক্ষার্থীদের আহবায়ক কমিটির সভায় বর্ধিত কমিটি দ্রুত সম্প্রসারিত করা, অনুষ্ঠানকে সার্বজনীন ভাবে সাফল্যমন্ডিত করা ও দ্রুত সময়ের মধ্যে সকলের উপস্থিতিতে খাবার, গিফট, আইনশৃঙ্খলা, আয়োজন ও অন্যান্য বিভাগীয় উপকমিটি সকলের উপস্থিতিতে গঠন করার বিষয়ে এবং দায়িত্ব অর্পনের বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের দায়িত্বশীল অধিকাংশ ব্যাক্তিবর্গই উপস্থিত ছিলেন। 

আরও খবর