নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ফলকার টুর্ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2024 05:00:35 am

তিনদিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর ঢাকায় পা রাখতে পারেন তিনি। টুর্কের এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপা‌শি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বাসযোগ্য এক‌ সূত্রে শনিবার (১৯ অক্টোবর) এ তথ‌্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফলকার টুর্কের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর। সবকিছু ঠিক থাকলে ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।


ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৯ অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র-জনতার আন্দোলন বিগত সরকার কীভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক।


এছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়েও আলোচনা হবে টুর্কের এ সফরে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হতে পারে।


জানা গেছে, ঢাকা সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের আরও ক‌য়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা সফরের কথা ছিল টুর্কের। তবে উভয়পক্ষের সময়সূচিতে না সমন্বয় না হওয়ায় পেছানো হয় সফরটি।


প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

আরও খবর