বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইন্না

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইন্না

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকালের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ খান হাসান সভাপতি এবং এনটিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক ও আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর আগেও একাধিকবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন। সহসাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী।

এছাড়াও অন্যান্যরা হলেন- দপ্তর সম্পাদক আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক বাবু ইসলাম, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ, দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।

এর আগে বেলা ১১টায় শুরু হওয়া ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সাধারণ সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহ্বায়ক কমিটি।