ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিচ্ছন্ন ও দুর্গন্ধ

ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রোগী৷ দেশে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বিশেষ করে বর্ষাকালেই ডেঙ্গুর প্রাদুর্ভাবকালীন সময় যা শীতের আগমনের আগ পর্যন্ত চলমান থাকে।


বৃষ্টিতে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন টয়লেট অথবা ড্রেন ডোবা হলো ডেঙ্গুবাহিত এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র। উৎসস্থল পরিস্কার করা না হলে মশার বংশবৃদ্ধির সঙ্গে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা।


বর্তমানে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে সারাদেশে, বিস্তার রোধে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থাপনা নেওয়ার নির্দেশনা থাকলেও ব্যতিক্রম কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


সরজমিনে গিয়ে দেখা যায়, রোগী ভর্তি থাকা ওয়ার্ডসমূহের টয়লেটগুলোর চিত্র ভয়ংকর। যেগুলো নিয়মিত পরিস্কার না করার ফলে ডেঙ্গুবাহী মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।


ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গুরোগীদের রাখা হয়েছে অন্য রোগীদের সাথে, ডেঙ্গুর জন্য ডেডিকেটেড শয্যা বরাদ্দ থাকলেও তারা নেই সেখানে।



অন্যদিকে মশারী সহ ডেঙ্গুরোগীর জন্য পরিচর্যায় বিশেষ সুবিধা থাকলেও বাস্তবে তা ভিন্ন। দেওয়া হয়নি মশারী উল্টো নামসর্বস্ব চিকিৎসায় আরো অসুস্থ হয়ে পড়ছে ডেঙ্গু আক্রান্তরা।


তসলিমা (২৪) নামে চিকিৎসাধীন এক রোগী জানান, ” এখানে ভর্তি হয়েছি না পারতেই, কোনো সেবা পাচ্ছিনা তাই চলে যাবো।”


এই রোগীর মতো ভর্তি হয়ে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে স্থানীয়দের চলে যেতে হয় অন্যত্র৷ হাসপাতালের পরিসংখ্যান বলছে, বর্তমানে (১৮ অক্টোবর) তিনজন ডেঙ্গু রোগী ভর্তি আছে এবং ২০২৪ সালে এপর্যন্ত ভর্তি হয়েছে মাত্র ৪৪ জন রোগী।


অব্যবস্থাপনা প্রসঙ্গে জানতে চেয়ে ফোন করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রনজন বড়ুয়া রাজন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।


চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৩ হাজার ২৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag
আরও খবর