বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

সারা দেশে দেড় কোটির বেশি স্মার্টকার্ড পড়ে আছে

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-10-2024 10:41:37 am

উপজেলা/থানা, জেলা অফিস সহ সারা দেশে দেড় কোটির বেশি স্মার্টকার্ড পড়ে আছে। অর্থাৎ ছাপানোর পর মাঠপর্যায়ে পাঠানোর পরও বিতরণ হয়নি এসব উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। বর্তমানে সারা দেশে ছাপানো স্মার্টকার্ডের সংখ্যা এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।


নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।


ইসি জানায়, এ পর্যন্ত স্মার্টকার্ড ছাপানো হয়েছে ৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৯৫টি। বিতরণ হয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৬ হাজার ২৫৯টি। মোট অবিতরণকৃত কার্ডের সংখ্যা এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।


নির্বাচন কমিশন ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কার্ড বিতরণ করে থাকে। এর মধ্যে বরিশাল অঞ্চলে ৮ লাখ ৪৮ হাজার ২৪৪টি, চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৪৭ হাজার ৭৩৫টি, ঢাকা অঞ্চলে ৩৭ লাখ ৭৩ হাজার ১৬৫টি, ফরিদপুর অঞ্চলে ৬ লাখ ৭৩ হাজার ৪১টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৪৯ হাজার ৬৭০টি, ময়মনসিংহ অঞ্চলে ১৭ লাখ ৮ হাজার ৬৯১টি, রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫০ হাজার ৬০০টি, রংপুর অঞ্চলে ১৩ লাখ ৮৯ হাজার ৫৯৩টি এবং সিলেট অঞ্চলে ৮ লাখ ৩৯ হাজার ৪৭৭টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।


ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অবিতরণকৃত স্মার্টকার্ড দ্রুত বিতরণের জন্য সিদ্ধান্ত হয়েছে।


সম্প্রতি ইসি সচিব শফিউল আজিমও এক নির্দেশনায় মাঠ কর্মকর্তাদের স্মার্টকার্ড বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন।

আরও খবর