স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

আগামীকাল থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


হবিগঞ্জ জেলায় আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে মটর মালিক গ্রুপ। প্রশাসন কর্তৃক বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।



বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।


সংবাদ সম্মেলনে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান বলেন, সিলেটের গণসমাবেশের সঙ্গে আমাদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের কয়েকটি বাস ফিরিয়ে দেওয়া হয়েছে।


এর প্রতিবাদে আমরা মালিক-শ্রমিক মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে নবীগঞ্জের প্রশাসন ও পৌরসভা আমাদের বাস-মিনিবাস চলাচলে বাধা দিয়ে আসছে। তাই আরও আগে থেকেই ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছিল।


হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, একের পর হবিগঞ্জের লোকাল রুটগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে শ্রমিক ও মালিকদের রুটি-রুজি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডে আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ অবৈধ যানবাহনগুলো ঠিকই চলাচল করতে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই আমরা মালিক-শ্রমিকরা মিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।

Tag
আরও খবর