আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কৃষকদের জন্য টিউবওয়েল স্থাপন

যশোরের চৌগাছার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা (মাঠপাড়া) গ্রামের তৃষ্ণার্ত কৃষকদের তৃষ্ণা মিটাইতে মাঠের অদূরে বিশুদ্ধ পানির জন্য গত ১ অক্টোবর একটি টিউবওয়েল স্থাপন করা হয়। আজ (২০ অক্টোবর) রবিবার টিউবওয়েল স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়া হয়েছে।


জানা গেছে সাঞ্চাডাঙ্গা (মাঠপাড়া) বাঘেরমাঠ নামক ঐ অঞ্চলে ফসলের জমিতে তীব্র তাপদহে পরিশ্রম করার পর কৃষকরা প্রশান্তি পেতে তৃপ্তি মেটানোর জন্য কৃষকদের কোন বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। এমতাবস্থায় ঐ এলাকার কৃষকেরা "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তাদের কষ্টের কথা বললে সংগঠনের সকলের সম্মতিতে ও সহযোগিতায় তাদের কষ্টটা একটু লাঘব করার জন্য এই টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় কৃষকেরা এই টিউবওয়েল পেয়ে অনেক আনন্দিত এবং তারা "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সার্বিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন। 'চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য সিঙ্গাপুর থেকে দেশে আসা জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহীন কবির, সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন,দীপ্ত বিশ্বাস, মোঃ খালিদ হাসান, মোঃ শিমুল হোসেন, মোঃ রাসেল মিয়া সহ প্রমুখ।


"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

আরও খবর