রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীর কবিরহাটে মানব পাচারকারী সংঘবদ্ধ চক্রের ১ সদস্য গ্রেফতার




নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে মানব পাচারকারী সংঘবদ্ধ চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে মানব পাচারকারী চক্রের কবলে থাকা ৪ নারীকে উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃত আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো:  হারুনের ছেলে।


বৃহস্পতিবার  সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে,  বুধবার রাতে উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনে ৪ নারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) তৈরীর চেষ্টাকালে মানব পাচারকারী চক্রের এ সদস্যকে আটক করা হয়।


এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ৪ নারী অর্থনৈতিক সমস্যার কারণে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্যে দিন যাপন করেন।


এই সুযোগে মানব পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের পাচার করার জন্য বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে আসছে। এতে ৪ নারী প্ররোচিত হলে গত শনিবার ১২ নভেম্বর বিদেশে নেয়ার কথা বলে তাদের নিজ বাড়ী থেকে ঢাকায় নেয়া হয়।


সেখান থেকে বিদেশ নেওয়ার জন্য পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তারপর পাচারকারী চক্রের হোতা সিদ্দিকের বাড়ীতে রেখে এনআইডি কার্ড তৈরি করার জন্য অনলাইনে ফরম পূরণ করা হয়।


পরবর্তীতে ৪ নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি উঠানোর জন্য নেওয়া হলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয় লোকজন তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেয়।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো: রফিকুল ইসলাম আরো জানান , এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ জেলার দিরাই চন্ডিপুর এলাকার বাসিন্দা মোছাস্মৎ ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ৫ জনকে অজ্ঞাত আসামি করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।


মামলার প্রধান আসামীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।


আটককৃত আসামীকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর