বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়  সভাপতিত্বে সভা পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক আব্দুল মুমিন। 

অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিইও সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, ইঞ্জিনিয়ার মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক মন্টু, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক আহসান জামিল, ফয়জুর রহমান মাসুম, এ, এস. এম খায়রুজ্জামান, মেহেদী হাসান, আরিফুল ইসলাম, শ্রম কল্যান কেন্দ্রের মিজানুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, এনডিপির প্রতিনিধি সিনিয়র শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলামসহ দৈনিক কলম সৈনিক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও স্মার্ট নিউজ এর জেলা প্রতিনিধি নজরুল ইসলামসহ পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে বিগত সভার কার্যবিবরণী কোন সংশোধন সংযোজন না থাকায় গৃহিত সিদ্ধান্তগুলো অনুমোদন হয়। 

বক্তব্য শুরুতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক আব্দুল মুমিন বলেন, সিরাজগঞ্জে শিশু শ্রম বন্ধে পরিদর্শন বাড়ানোর পাশাপাশি সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে মাস্টার ডিজাইন করে   সর্বস্তরের জনপ্রতিনিধি ও সচেতন মানুষদের নিয়ে শিশু শ্রম দূরীকরনে ব্যাপক ভূমিকা পালন করা হবে। 

উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের অঙ্গীকার হচ্ছে শিশুশ্রম নিরসন করা। শিশুশ্রম নিরসনকল্পে মাইকিং, উঠোন বৈঠক, বিদ্যালয় ও পাড়া মহল্লায় মা সমাবেশ, এনজিও প্রতিনিধিদের দৃষ্টি, সচেতনতা বাড়ানোর জন্য লিফলেট বিতরনসহ শিশু শ্রমের কুফল বিষয়ে শীর্ষক আলোচনা করার জন্য বক্তারা সকলকে উদ্বুদ্ধ করেন।