বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

শালিখায় সৎ সংঘ ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৎ সংঘ ব্লাড ব্যাংক, মাগুরার শালিখা উপজেলার শিক্ষার্থী ও যুবকদের তৈরি ‘একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৎ সংঘ ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শালিখার পুখুরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে পুখুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের তিন শধাতিক শিক্ষার্থী ও এলাকার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।সৎ সংঘ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান আকাশের সার্বিক সহযোগিতায়। সংগঠনের সহ-সভাপতি মো. তরিকুল ইসলম,ইসমাইল হোসেন,আল, সাধারণ সম্পাদক তুসার ইমরানের সার্বিক তত্বাবধায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অন্ত অধিকারী, আল মামুন, আরিফ, মেহেদীসহ সকল সদস্যরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক তুসার ইমরান বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’ভবিষ্যতে আমারা আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা করেছি।