বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পাচারকৃত টাকা ফেরাতে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএমএফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2024 06:48:51 am

পাচারকৃত অর্থের ফেরত নিশ্চিত করতে সবদিক থেকে সহায়তা প্রদানের ইতিবাচক প্রত্যাশা দেখিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। পাশাপাশি, আর্থিক খাতের সংস্কার ও ঋণ সহায়তা নিয়েও যথেষ্ট সাড়া মিলেছে। এই সব তথ্য গভর্নরসহ অন্তবর্তী সরকারের তিন শীর্ষ নীতি নির্ধারণকারীর সাম্প্রতিক বৈঠকের পর প্রকাশ পেয়েছে। এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেছেন, আগামী ২৬ অক্টোবরের বিশেষ আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হবে।


বিশ্ব অর্থনীতির নানামুখী টানাপোড়েন আর অনিশ্চয়তার এই সময়ে, বিশেষ গুরুত্ব পাচ্ছে আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক সভা। যেখানে ভিন্ন ভিন্ন সেশনে পরিবেশ, জলবায়ু, সন্ত্রাসী অর্থায়ন, পাচার ও বৈষম্যসহ অসংখ্য বিষয় আলোচিত হয়।


তবে, পরিবর্তিত প্রেক্ষাপট ও নতুন এক বাস্তবতায়, বাংলাদেশের জন্য এবারের সভা অন্য যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। যা ধারাবাহিক বৈঠকে তুলেও ধরছেন অর্থ উপদেষ্টার নেতৃত্বে কয়েক সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি।


এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নে সংস্থাগুলোর অবদান তুলে ধরে নতুন সহযোগিতা চাওয়া হলে, তাতে ব্যাপক সাড়া পাওয়া যাবে।


নতুন অর্থায়ন ছাড়াও, দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে নিতে বিশেষ সহযোগিতার কথা প্রতিটি বৈঠকে তুলে ধরছে বাংলাদেশ। সামনে আসছে ভেঙে পড়া আর্থিক খাত চাঙ্গা করতে, সংস্কার ও কারিগরি পরামর্শের বিষয়টিও। যাতে বড় দুই ঋণদাতা সংস্থাও সম্মত হয়েছে।


সাংবাদিকদেরকে অর্থ উপদেষ্টা ও গভর্নর জানান, সভার শেষ দিনে বহুপক্ষীয় বৈঠকে, নিজেদের চাওয়া আরও জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।


এবারের সভায় আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে অন্তত ৪ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাওয়ার কথা আলোচিত হলেও, তা পরিষ্কার করতে নারাজ বাংলাদেশ।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ১০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে