বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর

স্বৈরাচার হাসিনার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রেক্ষিতে সিরাজগঞ্জ ছাত্র জনতার মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল হয়েছে। 

২৪অক্টোবর২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শহরের এস এস রোডের মাহবুব প্লাজার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্দেগে মিষ্টি বিতরণ করা হয় শহরের সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে পরে মাহবুব প্লাজার সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বাজার স্টেশনে শেষ হয়।

সে সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষ্যমবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ইসান সহ আরো অনেকেই। 

শিক্ষার্থীরা বলেন স্বৈরাচার হাসিনার আমলে যে ছাত্রলীগ তৈরি হয়েছিলো তাদের নিষিদ্ধ করা হয়েছে এর জন্য দেশ থেকে আরেক সন্ত্রাসীদলের থেকে  জনগণ মুক্তি পেলো। শিক্ষার্থীরা আরো বলেন প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।  শুধু ছাত্রলীগই নয়, আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদের কবর রচনা করতে হবে এবং আজ আমাদের জীবনের অন্যতম আনন্দের একটা দিন। ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। এই ছাত্রলীগ ১৫ জুলাই আমাদের ওপর হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার জন্য।’