লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

অবশেষে ঢাকায় নোরা ফাতেহি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-11-2022 11:17:26 am

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় এসেছেন তিনি। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন নোরার অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক।


দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নোরা। উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড ২০২২’-এ অংশ নিতেই ঢাকায় আসা তার।


এ প্রসঙ্গে মারিয়া মৃত্তিক বলেন, ‘বেশ কিছুক্ষণ আগে তিনি (নোরা ফাতেহি) ঢাকায় পৌঁছেছেন। এই মুহূর্তে আমরা আর বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। আর আমাদের অনুষ্ঠান সময়মতোই শুরু হবে।’


সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন নোরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৪টায়। এছাড়া ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এর ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রের এক দিনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


একদিনের সফরে ঢাকা এসেছেন নোরা। এখানে তার কাজ শেষ করে ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে।

আরও খবর
6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

৪ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

৭ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

১১ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

২০ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২৪ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৪৩ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে