ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রামুতে ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

রামুতে ৭ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে রামু সম্রাট কনভেনশন হলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনের জন্ম সনদ যাচাই-বাছাই করে বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ করে দেন তিনি।

জানা যায়, তেচ্ছিপুল গ্রামের প্রবাসী জালাল আহমদের একমাত্র কন্যা ৭ম শ্রেণি পড়ুয়া (ময়না) ছদ্মনাম জোরপূর্বক প্রবাসী বরের সাথে বিবাহ আয়োজন করেন। পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে এলাকায় হৈচৈ সৃষ্টি হয়। পরে এলাকার সচেতন মহল রামু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। তাৎক্ষণিক রামু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, আমি বাল্যবিবাহ সংঘটিত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এসব আয়োজন বন্ধ করে দিয়েছি। এসময় ছেলে ও মেয়ের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন এবং লিখিত মুচলেকা দেন।পরে সম্রাট কনভেনশন হল ও সাময়িক বন্ধ করে দি সাথে সাথে কাজীকে ফোন করে সতর্ক করি রামুতে যেন বাল্যবিবাহ বন্ধ হয় এবং উপস্থিত সবাই কে সচেতন করি।

রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিবাহ মানে সুন্দর দুটি জীবনকে ধ্বংস করে দেওয়ার আয়োজন। সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।

Tag
আরও খবর