আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

উলিপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু


কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় শেখ ফরিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় বাজারে।

 নিহত শেখ ফরিদ ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুর টু ফকিরের হাট সড়কের ইন্দারারপাড় বাজারে দ্রুত গতির একটি অটোরিক্সা অপর একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা শেখ ফরিদকে সজোরে ধাক্কা দেয়। এতে মাটিয়ে লুটিয়ে পড়ে গুরুত্বর আহত হন শেখ ফরিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

শুক্রবার(২৫ অক্টোবর) বিকেলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর