দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: পুলিশি তদন্ত শুরু, গ্রেফতার এড়াতে ভুক্তভোগীদের হুমকি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 


গত রোববার রাতে ঘটনার পর স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়ে আশ্বাস না পেয়ে শনিবার বিকেলে নির্যাতিত মা-মেয়ে চর বালুয়া পুলিশ ক্যাম্পে মৌখিক অভিযোগ করেন। পুলিশ ভুক্তভোগীদের থানায় নিয়ে গেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। 


ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁর স্বামী পেশায় কাভার্ড ভ্যান চালক এবং কাজের জন্য বাইরে ছিলেন। ঘটনার সময় বাড়িতে তিনি, তাঁর মেয়ে (১৭) এবং দেবর (২১) ছিলেন। একান্ত নির্জন স্থানে অবস্থিত বাড়িতে রাত ১১টার দিকে একই ইউনিয়নের ছয়জন যুবক ঘরে প্রবেশ করে দেবরের মুখ, হাত-পা বেঁধে ফেলে এবং তাঁকে ও তাঁর মেয়েকে জোরপূর্বক ঘর থেকে টেনে বের করে।


নারী জানান, তিন যুবক তাঁকে বাড়ির পুকুরপাড়ে নিয়ে যায়, আর বাকি তিনজন তাঁর মেয়েকে রান্নাঘরের সামনে ধর্ষণ করে। এ সময় তারা ঘরের টাকাপয়সা এবং অন্যান্য সামগ্রীও লুট করে নিয়ে যায় এবং কাউকে জানালে পরিণতির হুমকি দেয়। ভুক্তভোগীরা পরদিন সকালে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চাইলেও তাঁদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে শনিবার বিকেলে চর বালুয়া পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। 


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “মা ও মেয়ের দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়েছি। তাদের অভিযোগ শুনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 


উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান বলেন, “চর এলাহী ইউনিয়নে এমন একটি ঘটনার কথা শুনেছি, তবে কারা জড়িত তা জানা নেই। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা করি।"

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৫ মিনিট আগে