বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

ইসলামপুরে দলীয় কোন্দলে পৃথক পৃথক স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় দলীয় কোন্দলের জের ধরে পৃথক পৃথক স্থানে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। নানা ধরনের ব্যানার-ফেসটুনসহ মিছিলে মিছিলে কর্মীদের পদচারণায় কানায় কানায় ভরে উঠে অনুষ্ঠানস্থল।



রোববার (২৭ অক্টােবর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মার্কাস মসজিদ রোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন 

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। 


উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহবায়ক ছামিউল হক লাভলু এবং হামিদুর রহমান মলিন।


অপরদিকে, একইদিন বিকেল ৩টার দিকে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলের একাংশের নেতা-কর্মীরা। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।


এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার।

পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাওয়াত হোসেন সুজনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিক  সেলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক পৌর কমিশনার মাহবুবুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন প্রমূখ।


উল্লেখ্য, দলীয় কুন্দলের জের ধরে পৃথক পৃথক স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও বক্তারা সংগঠনকে সুসংগঠিত করতে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তাঁরা বলে, 'শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষে সকলকে সজাগ থাকতে হবে।'

পৃথক স্থানেই বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথকভাবে পালন করার বিষয়ে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন বলেন, 'বেলা ১১টায় আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। পরে শোনেছি বিকেলে নাকি কিছু সংখ্যক নেতা-কর্মী ডাক বাংলোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে অনুষ্ঠান করেছেন। তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে পারেন না। কারণ বিএনপিসহ প্রতিটি অঙ্গ-সংগঠনের কমিটির তালিকাভুক্ত নেতা-কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন।'


উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী বলেন, 'নীতিগত অধিকারের আছে বলেই আমরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। দলকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। এতে কে কী ভাবল, সেটাতে কিছু আসে যায় না। '



আরও খবর