সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় জামায়াতের কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধনে সাবেক এম.পি হামিদুর রহমান আযাদ

কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামী অফিস আনুষ্ঠানিক উদ্বোধনে সাবেক এম.পি হামিদুর রহমান আযাদ। ছবি-প্রতিনিধি


বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার  কার্যালয় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৩১অক্টোবর ২০২৪)সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, কুতুবদিয়া-মহেশখালীর সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ এইচ এম হামিদুর রহমান আযাদ।এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ উল্লাহ, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার প্রমুখসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্ধ।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র -জনতার গণ-আন্দোলনের তোড়ে পড়ে সম্প্রতি স্বৈরাচারী সরকারের পদত্যাগে দীর্ঘ প্রায় ১ যুগ পর(৭আগষ্ট ২০২৪)সোমবার কার্যালয়ে প্রবেশ করেন  বাংলাদেশ জামায়াত ইসলামি কুতুবদিয়া উপজেলার নেতা-কর্মীরা।  

এসময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিগত কয়েক বছর ঘটে যাওয়া জুলুম, নির্যাতন, নিপীড়নের বিষয়ে আলোচনা ও দেশ বরণ্যে আলেম এবং নির্মম হত্যার শিকার জামায়াত’র কেন্দ্রীয় নেতাদের আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত নেতা-কর্মীরা। এসময় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দেশে চলমান হিংসাত্মক কার্যকলাপ বন্ধ এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেতৃবৃন্দের আহ্বান জানিয়ে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রাখেন।এদিকে ২০১৩ সালের (১-লা মার্চ) উপজেলায় আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদীর মুক্তির আন্দোলনের আক্রোশে  আওয়ামী সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায় বলে  জানান।



Tag
আরও খবর