শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ে কৃষি উপকরণ বিতরন শুরু।

লাখাইয়ে কৃষি উপকরণ বিতরণ শুরু। লাখাইয়ে উপজেলার ৭ হাজার ১১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর বেলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক বৃন্দ। কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯১০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বারি-১৪ জাতের সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ৩ হাজার ৭ শত কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান বীজ,১০ কেজি করে মিউরেট অব পটাশ( এমওপি) সার,১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে। কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন হাওরবেষ্ঠিত লাখাই উপজেলা খাদ্যে উদ্বৃত্তের উপজেলা এবং কৃষককূল নিরলসভাবে কাজ করে এর ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করছেন। ধানের পাশাপাশি রবিশস্য উৎপাদনেও এ উপজেলার অপার সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরিষা সহ বিভিন্ন ধরনের তেলবীজ উৎপাদন বৃদ্ধি করে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমদানি নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এতে আমরা আরো স্বাবলম্বী হওয়ার আশা করছি। বিনামূল্যে বীজ সার বিতরণ এর মাধ্যমে পাওয়া উপকরণ এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।
Tag
আরও খবর