বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-10-2024 12:35:17 pm

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার জনাব আসিফ আলতাফ। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ওবায়েদ বিন মোস্তফা, সমাজসেবক মীর মোশারফ হোসেন অমি এবং ইঞ্জিনিয়ার পারভেজ রানা। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভোলা জেলার প্রেসিডেন্ট জনাব মোঃ আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি, বরিশাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তালহা জুবায়ের ও ফান্ড রাইজিং সেক্রেটারি ঐশী দত্ত। 

এসময় প্রায় অর্ধশত ভলান্টিয়ার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আমন্ত্রিত অতিথিরা ভিবিডি’র সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মূলত জাগো ফাউন্ডেশনের যুব শাখা, যা ২০২০ সাল থেকে ভোলা জেলায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ভিবিডি ইতোমধ্যে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে