আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আমিরাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2024 05:16:52 am

সংযুক্ত আরব আমিরাতে আবারও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।


বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়।


ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।


১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন, সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল।


তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবেন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে