আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2024 03:59:36 pm

পল্টন থানার মো. মকবুল হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।


এর আগে, শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আদেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী মোকতাদিরের জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে তার ৫ রিমান্ড মঞ্জুর করেন ওই আদালত।


আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ফাঁসানো হয়েছে। বিএনপি অফিসে হামলার সঙ্গে তিনি জড়িত নন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া থেকে মোকতাদিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


প্রসঙ্গত, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক এমপি। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন। এরপর শেখ হাসিনার গঠিত মন্ত্রিসভায় মোক্তাদির গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান

আরও খবর