কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দস্যুতা চক্রের মূলহোতাসহ ০৩ জন দস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প

দস্যুতা চক্রের মূলহোতাসহ ০৩ জন দস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল। 

ইজি বাইকে যাত্রি বেশে থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চালককে রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে ইজি বাইক ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন দুধকুড়ি এলাকা থেকে তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছি থানাধীন খাদাইল গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মোঃ হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের মৃত নীল চাঁদ মন্ডলের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৪) ও বগুড়া জেলার আদমদিঘী থানাধীন ছাতনী(তালুকদার পাড়া) এলাকার মোঃ মন্টু তালুকদারের ছেলে মোঃ কালাম তালুকদার(৩৬)।

শনিবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। ১ নভেম্বর ভোরবেলা বদলগাছির দুধকুড়ি  এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে থেকে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক ইজি বাইক ছিনিয়ে নেয় এবং ইজি বাইকের চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দিলে, তার ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে।

এ সময় র‍্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণকে নিয়ে আসামী তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজি বাইক, দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি ছোরা উদ্ধার করা হয়েছে। যাহা আলামত হিসেবে জব্দ করা হয়।

এ চক্রের পালিয়ে যাওয়া আসামিকে ধরতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর