ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে জনপ্রিয় হয়ে উঠছে কারাতে

সেইশিন কারাতে ক্লাব বাংলাদেশ কক্সবাজার এর বেল্ট টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের তৃতীয় তলায় উক্ত বেল্ট ও সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকী। তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলির মধ্যে একটি যা আমাদের অবশ্যই শিখতে হবে তা হল নিজের প্রতি আত্মবিশাস বাড়িয়ে তোলা এবং নিজেকে সুরক্ষিত রাখা। সেই সুরক্ষিত আত্নরক্ষার কাজ হচ্ছে কারাতে। কক্সবাজারে কারাতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করতে চলেছে। প্রত্যেক মা-বাবার উচিত কারাতে প্রশিক্ষণে ছেলে-মেয়েদের ভর্তি করে দিয়ে নিজেকে সুরক্ষিত ও প্রশিক্ষিত করে তোলা। অনুষ্ঠানের বিশেষ অতিথি সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী বলেন, প্রত্যেক ছেলে-মেয়েদের উচিত আত্মরক্ষার কৌশল শেখা। কারাতে একটা পরিপূর্ণ খেলা। তবে এই খেলার মাধ্যমে যে কেউ আত্মরক্ষার কৌশল শিখতে পারে বলে আত্মবিশ্বাসও বেড়ে যায়। তাছাড়া নিয়মিত শরীরচর্চা দেহ-মন সুস্থ রাখে। তাই কারাতে কক্সবাজারে এখন ভীষণ প্রিয় হয়ে উঠেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার শাহেদ সালাহ উদ্দিন, ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, আব্দুল গফুর, মামুনুর রশিদ হিরু, সাংবাদিক আমিনুল কবির। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার কারাতে এসোসিয়েশন ও ইউনাইটেড কারাতে ক্লাব এর সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, ইউনাইটেড কারাতে ক্লাব কক্সবাজারের প্রশিক্ষক আয়মান ও লুপি কারাতে একাডেমী রামুর প্রধান প্রশিক্ষক জনি বড়ুয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সেইশিন কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেনসেই জসীম উদ্দিন ও সহকারী প্রশিক্ষক মো. জসিম উদ্দিন।
Tag
আরও খবর