বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরকে জিম্মী করে রেখেছিলো: ভিপি রাজিব



শনিবার (২ নভেম্বর) বিকেলে বৃহত্তর কুতুবাআইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, আমাদের উপর অনেক হামলা মামলা জুলুম অত্যাচার হওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে কখনও দেশ থেকে বিতাড়িত করার সুযোগ পাননি। অনেক লোভ দেখিয়েছেন উনার সন্তানদের উপড় অবিচার করেছেন অনেক অত্যাচার করেছেন তারপরেও দেশ ছেড়ে পালিয়ে যাননি।'


রাজিব আরও বলেন, এই ফ্যাসিস্ট সরকারের সময়ে ১৭ বছর ধরে শুনেনি দেশের মালিক উনারা সবকিছু করেছেন উনারা। কিন্তু আধাঘণ্টা সময় সহ্য করতে পারেননি। এই কুলাঙ্গার নেত্রীর অনুসারীরাও নারায়ণগঞ্জ শহরকে জিম্মী করে রেখেছিলো। তারাও তাদের নেত্রীর মতো পালিয়ে গেছেন। যে নেত্রী পালিয়ে যাওয়ার মানসিকতা বিশ্বাস করে সে নেত্রীর অনুসারীরাও এরকম হবে এটাই স্বাভাবিক।


তিনি আরও বলেন, আমরা কখনো অন্যায়ের কাছে আপোষ করি নাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই স্বৈরাচারী সরকারের এত অত্যাচারও তিনি কিন্তু কখনও আপোষ করেনি। তিনি দেশ এবং দলের নেতাকর্মীদের ছেড়ে কিন্তু বিদেশেও জাননি চিকিৎসার জন্য। তিনি বলেছিলেন মরতে হলেও আমি এদেশেই মরবো তারপর আমি দেশের বাইরে যাব না। এই দেশ আমার শেষ ঠিকানা।


ফতুল্লা থানা সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান শ্যামলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।


এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আঃ জব্বার, সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা আব্দুর কবির খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর


deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

১১ ঘন্টা ৫২ মিনিট আগে