আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

৩১ ডিসেম্বরের মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2024 01:05:58 pm

৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন সংবিধান সংস্কারের সুপারিশ তুলে ধরবে। তবে কোন পদ্ধতিতে কাজ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।


রোববার (৩ নভেম্বর) বিকেলে সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, সংস্কারের জন্য সব ধরনের ব্যবস্থা—সংযোজন, বিয়োজন ও পুনর্লিখন—বিষয়ে আলোচনা হবে। তবে কমিশন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি আলোচনা করবে না। শুধুমাত্র তাদের সুপারিশ নেবে।


এ সময় সংগঠন, বিশিষ্টজন, সাধারণ নাগরিকরা লিখিত প্রস্তাব দিতে পারবে। ফ্যাসিবাদের উত্থান রোধ, নির্বাহী বিভাগ-আইনসভা-বিচার বিভাগ পৃথককরণ ও ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জন আকাঙ্খাসহ ৭টি উদ্দেশ্যে উল্লেখ করেন কমিশন প্রধান।

 

এর আগে ২ নভেম্বর, বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন সংবিধানকে সময়োপযোগী করার পরামর্শ দেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান খসড়ার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


কমিশনের প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ।

আরও খবর