অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

শাকিল সরকারের কবিতা " ইশ্বর ও মানবতা "

ইশ্বর ও মানবতা

হে ইশ্বর, 

কৃপাময় ইশ্বর? 

স্বর্গ আজ দোদুল্যমান, 

অসুরদলের পাশবিক  নৃত্যে,

আকাশ হতে ঝরছে অগ্নি-বৃষ্টি; 

ভীতসন্ত্রস্ত দেব শিশু আর

নারী-পুরুষ উঁকি দেয় ধ্বংসস্তূপে।

  

হে ইশ্বর, 

হিটলারের ইশ্বর!

রক্ত চোষক, নর খাদক

দ্রাক্ষারসে পুষ্ট;

পতিতার মতো নবজাতকের সামনে কামে লিপ্ত;

পুঁজিবাদের উত্থিত দণ্ডে তৈলমর্দনকারী।


হে ইশ্বর, 

মানুষের ইশ্বর, 

মানবতার ইশ্বর।

মাতৃগর্ভ হতে পুনর্জন্ম নাও

এই উহুদ  প্রান্তরে। 

১০৮ টি নীল পদ্ম আর রাম-চক্ষু দিব।

দিব প্রভাতের লাল সূর্য, পূর্ণিমার সাদা চাঁদ

নজরুলের অগ্নিবীণা, বিষের বাঁশি;

আর চে গুয়েভারার একটি সুদীর্ঘ বিপ্লবী রাত।


রচনাকাল: ৪ নভেম্বর, ২০২৪। শেখ রাসেল হল, মাভাবিপ্রবি।

Tag
আরও খবর