কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

জয়পুরহাটে মানসম্পন্ন সবজির চারা উৎপাদন ও বাজারজাতকরণ’ কৃষক মাঠ দিবস

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ায় ‘কোকোডাস্ট ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন ও বাজারজাতকর’ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে বুধবার (০৬ নভেম্বর) বিকাল ৪ টায় উক্ত মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা এ এ জাবির, মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরগণসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ।

এটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

এ সময় কোকোডাস্টে উৎপন্ন চারা ব্যবহারকারী একাধিক কৃষক জানান, নার্সারিটি অত্র এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলাকার সবজি চাষীদের জন্য এই চারা অনেক সহজলভ্য ও সহজ প্রাপ্য হয়েছে, যা ব্যবহারে আধুনিক কৃষি গঠনে অংশগ্রহণ সহজতর হবে। 

কৃষক মোঃ রিপন হোসেন বলেন, তিনি এই নার্সারীর চারা ব্যবহার করে প্রায় ৫ বিষা জমিতে সবজি চাষাবাদ করছেন। এই চারা মারা যায় না, চারাতে স্প্রে লাগে কম, ফলন ভালো, চারা সবসময় পাওয়াও যায়। তিনি আরো জানান, এই চারা ব্যবহার করে তিনি আজ সফল।

উদ্যোক্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, তিনি প্রকল্পের সহযোগিতায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করেন। গত ২.৫ মাসে নার্সারি হতে প্রায় ৬.৫ লক্ষ টাকার চারা কৃষকদের মাঝে সরবরাহ করেছেন। এতে এলাকার কৃষকগণ গুণগত মানের চারা ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারছেন। ফলে এই চারা ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে। আগামীতে নার্সারীটি বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে নিয়েছি যেন এলাকার কৃষকদের কাছে খুব সহজলভ্য হয়।

Tag
আরও খবর