গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

ফের কমল সোনার দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2024 03:43:13 am

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম হবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। আজকেও ছিল এক লাখ ৪২ হাজার ১৬১ টাকা। 


বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান।


বাজুস জানায়, স্থানীয় বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শুক্রবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০৫ টাকায় বিক্রি করা হবে।


সোনার দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২২৩৯ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা।

আরও খবর