দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

বাংলা লোকসাহিত্য সংগ্রহ ও সংরক্ষণ প্রয়োজন

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-11-2024 01:55:27 pm

লেখক: অমিত হাসান। © ফাইল ছবি


অমিত হাসান || "ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটাভরা পান দেবো গাল ভরে খেয়ো" এরকম ছড়া অথবা "এক যে ছিল রাজা। রাজার সাত রাণী। ছোট রাণী, মেঝ রাণী, সেঝ রাণী....." অথবা "হাউমাউখাউ মানুষের গন্ধ পাউ..." এরকম গল্প বা লোককথা শুনে নি বাংলাদেশে জন্ম নেওয়া এমন মানুষ হয়ত খুব একটা পাওয়া যাবে না। বাংলাদেশের গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে ছড়িয়ে আছে এমন শতশত ছড়া, কবিতা, গল্প, গান। যা লোকমুখে প্রচলিত হতে হতে সুদূর অতীত থেকে এসে পৌঁছেছে বর্তমানে। আর বাংলা সাহিত্যেও সৃষ্টি হয়েছে স্বতন্ত্র একটি শাখা- বাংলা লোকসাহিত্য। মূলত লোকসাহিত্য হলো সাহিত্যের সেই শাখা যে শাখাটি তার সর্বজনীনতা ও সর্বকালীনতার গুণে পুরাতন হয়েও চিরনতুন। সাহিত্য সমালোচকেরা বলে থাকেন লোকসাহিত্য বুদ্ধিপ্রসূত কোনো একজনের ভাবনা নয় বরং তা আবেগ অনুভূতিজাত সমষ্টি মনের ফসল। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা সৃষ্টি হয়ে লোকমুখে বিস্তৃতি লাভ করে। তারপর মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় দূর থেকে দূরান্তে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। 


রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, "মুখে মুখে যাহা ছড়াইয়াছে তাহাই লোকসাহিত্য।" আবার রুশ লোকসাহিত্যবিদ ওয়াই. এম. সকোলভ এর মত হলো, "লোকসাহিত্য (Folklore) অতীতের প্রতিধ্বনি এবং একইসাথে বর্তমানের প্রবল কন্ঠস্বর।" এটি একটি জাতির সাংস্কৃতিক সম্পদ। ছড়া, গল্প, গীতিকা, লোকসংগীত ছাড়াও লোকমুখে প্রচলিত ধাঁধা, প্রবাদ-প্রবচন, কিংবদন্তি, রুপকথা, উপকথা, ইতিকথা, ব্রতকথা, নীতিকথা, ভৌতিক কথা ইত্যাদিও লোকসাহিত্যের অংশ।


জানা যায় ব্রিটিশ শাসনামলে ইংরেজরাই প্রথম এই বাংলা লোকসাহিত্যগুলো সংগ্রহের উদ্যোগ নেন। জেমস লঙ, উইলিয়াম মর্টন কিংবা জর্জ গ্রিয়ারসনদের অবদানের কথা এক্ষেত্রে উল্লেখ করা যায়। পরবর্তী সময়ে সাময়িক পত্রগুলোও নিজেদের পুরনো শিল্প-সংস্কৃতি খুঁজে বের করে সংগ্রহ করার গুরুত্ব অনুধাবন করতে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলা লোকসাহিত্য সংগ্রহ ও প্রচার- প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়া রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর, যোগীন্দ্রনাথ সরকারদের ভূমিকাও উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছেলেভোলানো ছড়া', যোগেন্দ্রনাথ সরকারের 'খুকুমণির ছড়া', উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'টুনাটুনির বই', দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ' ঠাকুরমার ঝুলি', 'ঠাকুরদাদার ঝুলি 'এবং 'ঠাকুরদিদির ঝুলি' ইত্যাদি গ্রন্থগুলো বাংলা লোকসাহিত্যের এক অমূল্য সম্পদ। 


বলা হয়ে থাকে, লোকসাহিত্য একটি জাতির অতীতকে দৃশ্যমান করে তোলে। কাজ করে অতীতের সাথে বর্তমানের সেতুবন্ধন হিসেবে। এই লোকসাহিত্য অত্যন্ত প্রাচীন। আর এর রচয়িতা যেহেতু সাধারণ মানুষ নিজেরাই তাই এতে সমসাময়িক জনসাধারণের চিন্তা-চেতনা, আশা- আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, আনন্দ -বেদনা ফুটে ওঠে। তাই সংগৃহীত লোকসাহিত্য একটি জাতিকে তার উত্থান -পতনের ইতিহাস, ঐতিহ্য, চিন্তা- চেতনা এবং শিল্প- সাহিত্য সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আভাস দিতে পারে। যাতে করে পুরনো অভিজ্ঞতাকে নতুন করে কাজে লাগানোর সুযোগ পাওয়া যায়। ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ও লোকসাহিত্য সংগ্রহ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন তাঁর বিখ্যাত পল্লিসাহিত্য প্রবন্ধে। ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ এর মতে, "পল্লির ঘাটে মাঠে, পল্লির আলোবাতাসে, পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কতো বড়ো সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। "


একথা অনস্বীকার্য যে আমাদের লোকসাহিত্য যথেষ্ট সমৃদ্ধ। এর জন্মভূমি গ্রামে হলেও শহরে লোকসাহিত্য কোনোভাবেই অপরিচিত কিছু নয়। যে কারণে লোকসাহিত্য প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হলেও এর একটা সর্বজনীন আবেদন আছে। আছে জনপ্রিয়তা। তাই একাবিংশ শতাব্দীর এই সময়টাতে এসেও লোকসাহিত্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা একটুও কমে নি।


• অমিত হাসান

লেখক ও সংগঠক 


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে