নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

বাড়ি ফিরল কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে

বঙ্গোপসাগরে অপহরণ হওয়ার ৪ দিন পর বাড়ি ফিরল কুতুবদিয়ার ১৯ জেলে। রোববার (১০ নভেম্বর) দুুপুরে তারা কুতুবদিয়ায় পৌচেন। এর আগে, সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।যোগাযোগের একপর্যায়ে নিখোঁজ ওই জেলেরা সকালে পরিবারকে জানায়, তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকে তারা সাগরে ভাসছিলেন।

নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সাথে এতোদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানায় জেলেদের পরিবারের সদস্যরা।


গত বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ ১৯ জেলে জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মাঝি। পরে তাকে অন্য একটি ট্রলারে তুলে দেয়া হয়।একপর্যায়ে গুলিবিদ্ধ মাঝিকে দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে সেই ট্রলারে উঠে পড়ে। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল মাঝিকে বহন করা সেই ট্রলারটি চালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান।


বোটের মালিক বাশঁখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ বিকল ফিশিংবোটটি রবিবার বিকাল ৩টার দিকে উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে। এসময় জেলে পরিবারের স্বজনসহ এলাকাবসি ভিড় জমায়। ১৯ জেলের মধ্যে ১৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। ২ জন দক্ষিণ ধুরুং ও ১ জন নোয়াখালী জেলার। সাগর থেকে ফিরে অপহৃত মাঝি-মাল্লারা হলেন গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া),শাহ আলম,(জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো: সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো: আব্বাছ (চাটি পাড়া), মো: কালু (দক্ষিন ধুরুং), সোনা মিয়া ( ফয়জানির পাড়া), মো: রেজাউল (ফরিজ্জার পাড়া), মো: মেহেদী (ফরিজ্জার পাড়া), মো: সাকিব (ফরিজ্জার পাড়া), মো: ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো: নয়ন ( ফরিজ্জার পাড়া), মো: সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান( লক্ষীপুর) ও মো: রুবেল (মশরফ আলী বলির পাড়া,দ: ধুরুং)।

উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। ভোরে খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে বিকালে কুতুবদিয়া পৌছে ১৯ জেলে। তারা ৪/৫ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে

Tag
আরও খবর