বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

আশফাকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আশফাকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আশফাকুল আউয়ালকে হত্যা করা হয়। ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড এন্ড বেকারীর অফিস কক্ষে তাকে গলা চেপে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামি কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।