আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক গুরুত্বপূর্ণ সভা দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার শিক্ষকরা এমন অসহযোগিতা মূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো - ববি উপাচার্য দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন মধুপুরের হারানো শালবন পুনরুদ্ধারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা

ছোট্ট বেলার সেই পার্থ কুমারের জীবন, মায়ের কাছে সন্তানের চিঠি

Partha Das ( Contributor )

প্রকাশের সময়: 14-11-2024 02:20:56 am

প্রিয় মা, কেমন আছো না ফেরার দেশে?


আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। শুধু জীবনে চলার পথ টা একটু কঠিন হচ্ছে তোমাকে ছাড়া। জানো মা আজকাল প্রায়, ঠিক ঠাক খাওয়া দাওয়া হয় না, আসলে কাজের চাপে হয়ে ওঠে না সময়। মাঝে মাঝে না খেয়েই চলে যেতে হয় ক্লাসে। কতদিন অন্যের হাতের রান্না খাইনি, নিজের হাতের রান্না র স্বাদ আর যেনো ভালো লাগে না। আজ কাল দেরি হয়ে গেলে, ভাত মেখে খাইয়ে দেওয়ার কেউ নেই। জানো মা আমার বন্ধুদের মায়েরা আজ ও ওদের খাইয়ে দেয়। তুমি ও দিতে মা, কত রাগ দেখতাম তখন বলো, তোমার উপর। না খেয়ে ক্লাস যেতাম, বার বার বলতে খেয়ে যাবার কথা। কিন্তু আজ আর খিদে পেলেও কেউ বলেনা খাওয়ার কথা। জানো মা কাল রাতে ঘুম আসে নি, বড্ড মন খারাপ ছিল।




আজ হঠাৎ কাক ভোরে ই ঘুম ভেঙে গেছে। কিন্তু পাশ ফিরে শুয়ে তোমার গায়ের গন্ধ টা আর পাই নি। তোমাকে জড়িয়ে ধরে আবার ঘুমের দেশে পারি দিতে পারিনি । মন খারাপে আজ আর মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ যে নেই মা। কখনও কখনও আমার খুব কাঁদতে ইচ্ছে করে, তোমাকে জড়িয়ে ধরে, সেটা ও যে আর পারি না।এমন কি কথা ছিল... বলো... ? জানো মাঝে মাঝে আমি বড় ক্লান্ত হয়ে পরি, আর হাসতে পারি না। ইচ্ছে করে চিৎকার করে কাঁদি, কিন্তু উপায় নেই। আচ্ছা কেনো বলতো মায়েরা সারাজীবন সাথে থাকে না? তুমি কি একটু বড্ড তাড়াতাড়ি চলে গেলে না মা? আমি যে এখনও এতটাও বড় হয় নি,সব কিছু সামলে নেবো। খুব কি দরকার ছিল এতো টা একা করে দেওয়ার? আমার ঘরে তোমার ছবির কাছে রাখা শুঁকিয়ে আশা রজনীগন্ধার গন্ধ টা বার বার মনে করিয়ে দেয়, তুমি নেই । আচ্ছা মা , আজ এই টুকু থাক , তুমি ভালো থেকো... । কথা দিতে পারছি না তবে আমিও রোজ চেষ্টা করে যাবো ভালো থাকার ।



ইতি

স্বার্থপর ছেলে পার্থ কুমার

Tag
আরও খবর