সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়া সমুদ্র সৈকতে যা দেখে চোখ জুড়াবেন


 মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: সহজে কম খরচে যাতায়াত যোগ্য সুন্দর্যের অপারলীলাভুমি কক্সবাজারের  কুতুবদিয়া সমুদ্র সৈকত।,এই বীচে এক সাথে কক্সবাজার পতেঙ্গা ও নেভালের পরিবেশ উপভোগ করা যায়।ভোরে ও সন্ধ্যায় ভিন্ন ভিন্ন রুপে অপরুপ কুতুবদিয়া সমুদ্র সৈকত,এখানকার বাধেঁর উপর বসে সমুদ্রের বিশালতা  মন জুঁড়িয়ে  যাবে,ভোরে ও গুধালি বেলায় সুর্যের রক্তিম আলোতে পুরো বীচের রং সোনালী রুপ ধারণ করে,সে এক  অপ্রতিক সুন্দোর্য, এসময় সাগরের টেউ তীরে আচঢ়ে পড়া  আর বাতাশের হু হু শব্দ ছাড়া কোন কোলাহলে  আপনাকে চুইতে পারবে না,সাগর জুঁড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত জেলে নৌকার টিম টিমে আলো আর দুর সমুদ্রের জাহাজ গুলোর ছড়িয়াম আলো,  শীতকালীন অতিথী পাখির কলরবে মুখরিত থাকে  সী বিচ, অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ও অতিথী পাখির কিচির মিচির শব্দ শুনে মুখরিত হবে প্রকৃতি প্রেমিরা,এ যেন এক অপরুপ সুন্দোর্য আপনাকে নিয়ে যাবে অন্য ভুবণে।এছাড়া মুগ্ধ হতে পারেন বাতিঘর, বায়ু বিদুৎ, শুটকি মহল ও লবণের মাঠ দেখে,তবে পর্যটকদের কাছে কুতুবদিয়ার চ্যানেল যাত্রা নি:সন্দেহ নান্দনিক।প্রায় প্রাকৃতির নয়নাভিরাম অপরুপ সৌন্দর্যে আপনাকে বিমোচিত করবে।একদিনেও ঘুরে আসতে পারবেন এই সমুদ্রসৈকত থেকে একইসঙ্গে ঝাউবন, লাল কাকড়ার চর, উত্তাল সাগরে নৌকা ভেসে বেড়ানো, জেলেদের মাছ ধরার দৃশ্য।

বিকালে সেখানে ফুটবল খেলতে  তরুণদের ঢল নামে।  এই সমুদ্রসৈকতের দুরত্ব প্রায় ১৬ কিলোমিটার। উপজেলার  সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়  ভ্রমণপিপাসুরা। প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। দেখতে অনেকটা কক্সবাজার সমুদ্রসৈকতের মতোই।এই সমুদ্রসৈকতের আশপাশে দেখবেন সবুজের সমারোহ, পাখিদের কোলাহল,  সাগরের সঙ্গে মিশে যাওয়া ঢেউয়ের অবিরাম বয়ে চলা, বাঁধের পূর্বে গ্রামীণ জনপদ।

একই সঙ্গে জেলেদের ব্যস্ততা, সাগর থেকে মাছ নিয়ে ফেরে জেলেরা। কেউ জাল বুনে অবসরে, কেউ আবার উত্তাল সাগরে নৌকা ভিড়ায়। লাল কাঁকড়া, সাগরের বিভিন্ন জাতের কাঁকড়া ভেজা মাটিতে ছোট ছোট গর্তে মুখ তুলে থাকে।সকালের সূর্যের আলোয় ঝিলমিল করে সাগরের ঢেউ। বিকেলে মিষ্টি রোদ আর সূর্যাস্তের সৌন্দর্য মন কেড়ে নেবে যে কারো।

Tag
আরও খবর