সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় সৃজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া:  উৎসবমুখর পরিবেশে  সামাজিক ও শিক্ষামূলক সংগঠন কক্সবাজারের   কুতুবদিয়ার  সৃজন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়  বারের মতো সৃজন মেধা বৃত্তি পরীক্ষা -২৪ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময় পর সকাল ১১:৩০টায় পরীক্ষা শেষ হয়।বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ৩য় শ্রেনীর ১২৬জন, ৪র্থ শ্রেনীর ১৫৫জন, ৫ম শ্রেনীর ১৭৫জন,৬ষ্ট শ্রেনীর ১৫০জন, ৮ম শ্রেনীর ১৪৮জন। এতে মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫৪জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

এতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কাইয়ুমুল  হুদা।সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী শামীম।কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন, তৌহিদুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে বর্তমান সহ-সভাপতি লোকমান হাকিম ও সাবেক সভাপতি প্রকৌশলী এস আই এম শাখাওয়াত হোছাইন উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্র  পরিদর্শন করেন কুতুবদিয়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান ও কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন।

Tag
আরও খবর