মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ছাত্র জনতার আন্দোলনে গনহত্যার বিচারের দাবিতে শিবচরে ইসলামি আন্দোলনের সমাবেশ

মাদারীপুরের শিবচরে ছাত্র- জনতার গণবিপ্লবে সংঘটিত  গনহত্যার বিচারের দাবিতে গনসমাবেশ অনুষ্ঠিত।


সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।তিনি আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে  ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর  শাখার আয়োজনে ছাত্র জনতা  গনবিপ্লবের সংঘটিত গনহত্যার বিচারের দাবিতে  গণসমাবেশে এ কথা জানান তিনি।

ক্ষমতার মসনদে বসে ফারুকীসহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করীম বলেন, ‘ফারুকীকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি দেয়া হবে।’


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম আরো বলেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেছেন, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেইমানি করছে। তারা এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফয়জুল করিম আরও বলেন, ‘এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে। আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের। যারা ইসলাম ও দেশের দুষমন ও দেশের সাধারণ মানুষ এসব মেনে নেবে না।’ ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, ‘১৯৭১ সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং লুটতরাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। তারা দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবর্জন দেখেছেন। অবশেষে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে এদেশের মানুষ আবার ও বাংলাদেশ স্বাধীন করেছন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরও বলেন, ‘কেবলমাত্র দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না। যতদিন পর্যন্ত ন্যায়, নীতির পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে না।’তিনি বলেন, ‘১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। ইসলামী শাসন কায়েম হলে দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবেন। উক্ত গণ সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরাজী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী।

আরো উপস্থিত ছিলেন  শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব, এ বিএম এমদাদুল হক প্রিন্সিপাল কাঁঠালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগ সভাপতি সংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক মাওলানা রফিকুল ইসলাম নাসির মোল্লা মুহতামিম এমদাদুল উলুম কওমী মাদ্রাসা। ’ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা হাফেজ জাফর আহমেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আজিজুল হক মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, শিবচর উপজেলার শাখা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা সভাপতি মোঃ কাজী ইসমাম।

Tag
আরও খবর