ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও অপসারণ দাবি

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে প্রতিবন্ধী ভাতাভোগী ও ইউপি সদস্যদের সাথে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তীব্র দ্ব্ন্ধ্ দেখা দিয়েছে। এই দ্বন্দ্ব ঘিরে সোমবার দুপুরে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষগ্রহণ, হ্যাকারদের সাথে সম্পৃক্ততা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মেম্বারস ফোরাম।

অবশ্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

রবিবার ১৮ নভেম্বর সকালে   উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মেম্বারস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান, ভুক্তভোগি মাজেদা বেগম, আয়েশা বেগম প্রমূখ। ওই মানববন্ধনে উপজেলার বেরিবাইদ, গোলাবাড়ি, আলোকদিয়া, অরনখোলা, শোলাকুড়ি, ফুলবাগচালা ইউনিয়নের সদস্য ও ভাতার টাকা না পাওয়ায় ভুক্তভোগিরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন এগিয়ে এলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানা যায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগির সংখ্যা ৩৫ হাজার ৭৮২ জন। এদের মধ্যে বয়স্ক ভাতাভোগি ১৬ হাজার ১৩৫ জন, বিধবা ভাতাভোগির সংখ্যা ৬ হাজার ২৮৫ জন এবং প্রতিবন্ধী ভাতাভোগির সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন। এদের প্রত্যেকে যথাক্রমে মাসিক ৬শ, ৫শ ৫০ ও ৮শ ৫০ টাকা করে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে তাদের কেউ কেউ ভাতার টাকা না পেয়ে সমাজসেবা অফিস ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন।

মেম্বারস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল জানান, ভাতাভোগিদের মধ্যে এক হাজারের অধিক ভাতাভোগি ভুয়া বা মৃত। যাদের টাকা সমাজসেবা কর্মকর্তা হ্যাকারদের মাধ্যমে আত্মসাৎ করে থাকেন। অপরদিকে মৃতদের নামের স্থলাভিষিক্ত করার জন্য ৫শ থেকে ১ হাজার টাকা গ্রহণ করে সমাজসেবা অফিসের লোকজন। এছাড়া সমাজসেবা অফিসের কর্মরত নন এমন ব্যক্তিদের সবসময় অফিসে বসিয়ে রাখেন। যাদেরকে তিনি ভাতাভোগিদের তথ্য দিয়ে মোবাইল হ্যাক করতে সহযোগিতা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামের বাসিন্দা মাজেদা বেগম বলেন, ‘আগে আমি নিয়মিত বয়স্কভাতা পেলেও এখন আর পাই না। শোলাকুড়ী ইউনিয়নের আয়শা বেগম বলেন, ‘কেউ যদি আমাদের টাকা বের করে নেয় তাহলে তারও তো ডকুমেন্ট থাকে। সেটিও আমাদের দেওয়া হচ্ছে না। কোনও বিষয়েই সহযোগিতা করছেনা সমাজসেবা অফিস।’

মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান বলেন, ভুক্তভোগিদের সমস্যা নিয়ে কথা বলতে গেলে সমাজসেবা কর্মকর্তা কোন পাত্তা দেননা। আমাদের কাছে সরাসরি টাকা চেয়ে থাকেন অফিসের কর্মচারিরা। বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানালে তিনি জনপ্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন।

এ ব্যাপারে মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। প্রতিবন্ধী জরিপ কার্যক্রম চলমান। অনেকে বাদ পরায় ক্ষুব্ধ হচ্ছেন কেউ কেউ। মোবাইল হ্যাক করে টাকা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, যাদের টাকা নগদ একাউন্ট থেকে খোয়া গেছে তাদেরকে থানায় জিডি করতে বলেছি। এছাড়াও  আমাদের কাছে লিখিতভাবে দিতে বলেছি। আমরা ভুক্তভোগীদের সুবিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Tag
আরও খবর