লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের প্রশিক্ষণ: দায়িত্বশীল সাপোর্ট গ্রুপের প্রতি জোর

রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি গ্রুপের ২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নড়িয়া উপজেলার ঘড়িষারের শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসএআইডি-এর কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ)-এর উদ্যোগে এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির (PSKS) সহায়তায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শহীদ হোসেন এই প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি জানান, কমিউনিটি সাপোর্ট গ্রুপের কার্যকর ভূমিকা স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ। পাশাপাশি, গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, মায়ের বুকের দুধের গুরুত্ব এবং শিশুর সুষম পুষ্টি নিশ্চিত করার জন্য সঠিক খাদ্যাভ্যাসের ওপর জোর দেওয়া হয়।

প্রশিক্ষণে রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রবিন রায়, পিএসকেএস-এর ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাবিরুল ইসলাম, এবং কালের কণ্ঠের সাংবাদিক মাহবুব আলম উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটি সাপোর্ট গ্রুপের আহ্বায়ক সুজন মাঝিসহ মোট ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালাটি কমিউনিটি সাপোর্ট গ্রুপকে আরও কার্যকর ও শক্তিশালী করতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

Tag
আরও খবর