ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাই উপজেলা পরিষদে কর্মরত মোহনদাস নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ।

লাখাই উপজেলা পরিষদে কর্মরত মোহনদাস এর বিরুদ্ধে নানাঅনিয়ম, দূর্নীতি,স্বেচ্ছাচারিতা ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগ। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে লিখিত আবেদন পত্র দাখিল করেছেন ভুক্তভোগী উপজেলা পরিষদ কর্মচারী ও ছাত্র জনতার পক্ষে মোফাক্কারুল হায়দার নামে এক ভুক্তভোগী। লিখিত আবেদন পত্র সূত্রে জানা যায় উপজেলার পরিষদে কর্মরত সিএ টু উপজেলা চেয়ারম্যান মোহনদাস তথ্য গোপন করে বানিয়াচং উপজেলার স্থায়ী বাসিন্দা হয়েও উপজেলা পরিষদ এর সিএ টু উপজেলা চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান।এ ক্ষেত্রে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদকে৫ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে স্থানীয় বাসিন্দাদের বন্চিত করে নিয়োগ লাভ করেন। লাখাইয়ে সিএ টু উপজেলা চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েই তিনি নামা অপকর্মে, জোরজবরদস্তি, দূর্নীতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়েন।অভিযোগে আরোও জানা যায় একজন সরকারি কর্মচারী হয়েও তিনি উপজেলা পরিষদ এর পুকুর, জলাশয়, চাষাবাদযোগ্য জমি অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখলে নিয়ে যায় এবং জনৈক মহিলার ২ টি ছাগল মেরে ফেলে কিন্তু ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।মোহনদাস উপজেলা পরিষদ এর বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন এবং ঘরের আসবাবপত্র তৈরি করেছেন।তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে বেইজ্জতি করেছেন এবং তার ভয়ে তটস্থ ছিল অনেক কর্মকর্তা।মোহনদাস উপজেলা পরিষদ এর কোয়ার্টার এর বসবাস করলেও শুরু থেকে সেপ্টেম্বর /২৪ পর্যন্ত কোন ভাড়া কর্তন করেননি। উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নিয়ে নানা সুবিধা গ্রহণ করেছেন। স্থানীয় নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর পক্ষে প্রচারণা চালানো ও বিভিন্ন ভাবে কাজ করেছেন। এছাড়াও এন্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা পরিষদ এর সিএটু উপজেলা চেয়ারম্যান মোহনদাস এর সাথে আলাপ কালে জানান আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ অভিযোগ এর একটি অনুলিপি আমার বরাবরে প্রেরণ করা হয়েছে। আমি বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছি। প্রতিবেদন এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag
আরও খবর