সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

বিব্রতকর পরিস্থিতিতে অভিনেত্রী মৌসুমী হামিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-11-2024 05:34:04 am

চলতি বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও চিত্রনাট্যকার, পরিচালক আবু সাইয়িদ রানা। বছর ঘুরতে না ঘুরতেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে মৌসুমী হামিদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।


যা নিয়ে এ দম্পতি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পরেছে। এ বিষয় নিয়ে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আমাদের ক্ষতি করছে।’


সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব উল্লেখ করে তিনি বলেন, ‘ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে, তারা কীভাবে দেখবেন। নানা প্রশ্ন তৈরি হবে, সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব।’





ডিভোর্সের গুঞ্জন প্রসঙ্গে মৌসুমী হামিদের ভাষ্য, একটি অনুষ্ঠানে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নে আমার উত্তর ছিল, যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। সেই খবর যখন ঘুরিয়ে–পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে, তখন মানসিক শক্তিই হারিয়ে যায়।


এরপর তিনি বলেন, ‘এমন খবরে মাঝেমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগি, মানসিকভাবে অস্থিরতায় দিন কাটে। এই যে একটা কথা একভাবে বলা হয়, সেটা দেখা যায় প্রায়ই অন্যভাবে প্রকাশ পায় ‘


অভিনেত্রীর স্বামী আবু সাইয়িদ রানা এ বিষয়ে বলেন, ‘অভিনয়শিল্পীদের সহজেই ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায়। কেউ এর প্রতিবাদ করবে না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো এক ধরনের অপরাধ।’


উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই।

আরও খবর
6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

৩ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৮১ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে