বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি"ঢেঁকি'

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-11-2024 02:10:19 pm


প্রাচীনকালে গ্রাম-বাংলায় ঢেঁকির ব্যবহার ছিল ব্যাপক। ধান ভানা,পৌষ পার্বনে বাহারী রকমের পিঠা তৈরীর জন্য চালের ছাতু(গুড়া) তৈরী করতে ঢেঁকি ছাড়া আর কোন যন্ত্র ছিল না।ধান ঘেকে চাল তৈরী করার একমাত যন্ত্র ছিল ঢেঁকি।


ভোর মসজিদে আযান দেওয়ার সাথ সাথে শুরু হয়ে যেত ঢেঁকিতে ধান ভানার ধুম। ঢেঁকির ধুপধাপ শব্দে মুখরিত হয়ে উঠতো প্রতিটি গ্রাম। ঢেঁকি দিয়ে ধান ভানার কাজটি করতো মূলত মহিলারা।ঢেঁকির যুগের মহিলাদের মধ্যে কোন অলসতা দেখা যেত না। ঢেঁকের যুগের মহিলাদের মধ্যে বিলাসীতা বলতে কোন কিছু ছিল না।তারা ছিল স্বল্প শিক্ষিত। তাদের মধ্যে আবার কেউ বিদ্যালয়ের কাছেও যান নি।


বর্তমানে যান্ত্রিকযুগে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি ধান ভানার একমাত্র যন্ত্র ঢেঁকি। হাজারো গ্রাম খুঁজে দেখা মিলেনা ঢেঁকির। নিজের কর্মদায়িত্ব পালন করতে গতকাল গিয়েছিলাম নেত্রকোণা জেলার পূর্বধলা বিল কাউসি গ্রামের কেনু মেম্বারের বাড়িতে। ঘরের বারান্দায় দেখ মিললো একটি ঢেঁকি। কৌতুহল নিয়ে একটি ছবি তুলে নিলাম।


সত্তর-আশি দশকে যারা জন্ম গ্রহণ করেছে তারা অল্প সংখ্যক ঢেঁকি দেখলেও যারা নব্বই দশকে জন্ম গ্রহণ করছে মনে হয় ৯৯% লোক ঢেঁকি দেখেনি। বর্তমান যুগের ছেলে-মেয়েরা ঢেঁকি বলে কাঠের যন্ত্র ছিল যা দিয়ে ধান ভানা,পিঠা তৈরার চালের ছাতু তৈরী করা হতো তা হয়তো অনেকই জানে না বা চিনে না।


আধুনিকযুগে বিভিন্ন যন্ত্রের সাথে তাল মিলাতে না পেরে হারিয় যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি ধান ভানার যন্ত্র ঢেঁকি। এখনও কোন রোগী চিকিৎসার জন্য ডাক্তারের নিকট গেলে পথ্য হিসাবে ঢেঁকি ছাঁটা চালের ভাত খাওয়ার পরামর্শ দেন।বড়ই পরিতাপের বিষয় সে ঢেঁকি ছাঁটা চাল আর মেলানো যায় না।


ভবিষ্যত বংশধরদের চিনার জন্য ঢেঁকিকেও যাদুঘরে রাখা প্রয়োজন।যাতে করে আমাদপর সন্তানেরা জানতে পারে কৃষকের ঘরের ধান ভানার ঢেঁকি নামের একটি যন্ত্র ছিল যা আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করতেন।

আরও খবর